ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, ৬ মাসের কারাদণ্ড হরমুজ নিয়ে অনিশ্চয়তা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়: ইসরায়েলি মন্ত্রী ৫৪ জেলার পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক ও আয়রন ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

রাঙ্গামাটিতে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৪

#

নিজস্ব প্রতিনিধি

২২ মার্চ, ২০২২,  2:54 PM

news image

চট্টগ্রামের রাঙ্গামাটিতে সন্তু লারমা সমর্থিত জেএসএস ও মগ লিগারেশন পার্টির (মগ পার্টি) মধ্যে গোলাগুলিতে ৪ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে বান্দরবান জেলার রাজবিলা ইউনিয়ন ও রাঙ্গামাটি জেলার গাইন্দ্যা ইউনিয়নের মধ্যবর্তী নতুন কেচি পাড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনার পর খবর পেয়ে বান্দরবান থেকে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। ওই এলাকার চারদিকে সেনাবাহিনী নিরাপত্তা জোরদার করেছে। স্থানীয়রা জানিয়েছেন,

জনসংহতি সমিতি ও মগ লিবারেশন পার্টির মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে যারা নিহত হয়েছেন তারা কোনো দলের তা এখনো জানা যায়নি। গাইন্দা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পুচি মং মারমা জানান, তার ইউনিয়নের বান্দরবান সীমান্তের কাছে কেচি নতুন পাড়া এলাকায় দু'দল সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে এক পথপ্রদর্শকসহ তিনজনের মরদেহ সেখানে পড়ে রয়েছে। ঘটনাটি তারা নিরাপত্তা বাহিনীকে জানান। এদিকে বান্দরবানে অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, ঘটনাস্থলটি রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নের পড়েছে। তবে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ে মগ লিবারেশন পার্টি ও জনসংহতি সমিতির মধ্যে সংঘাত চলে আসছে। গত এক বছরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম