ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

রাঙ্গাবালীতে জেলের ঝুলন্ত লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জুন, ২০২৩,  11:05 AM

news image

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ইসরাফিল ভান্ডারী (১৮) নামে এক জেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইসরাফিল চরগঙ্গা গ্রাম এলাকার বাসিন্দা রুহুল আমীন ভান্ডারীর ছেলে। জানা গেছে, দুপুরে বাবা রুহুল ভান্ডারীর সাথে ইসরাফিলের কথা কাটাকাটি হয়। বাবার উপরে অভিমান করে বাসা থেকে চলে যায় ইসরা‌ফিল। সন্ধার পরও বাড়ি না ফিরে আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও পায়‌নি। রাত ১০টায় বাড়ির সামনের প্রীতি রহমান বিদ্যালয়ের ভেতরে আড়ার সাথে গলায় রশি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বজনরা। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এ‌সে লাশটি উদ্ধার করে। রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) আব্দুস সালাম জানান, লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম