ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

রাঙামাটিতে প্রশিক্ষণ চলাকালে ৩ কনস্টেবল গুলিবিদ্ধ

#

নিজস্ব প্রতিনিধি

১০ জানুয়ারি, ২০২৩,  4:08 PM

news image

রাঙামাটিতে প্রশিক্ষণের সময় পুলিশের তিন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে জেলার বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল (পিএসটিএস) এ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ওই ঘটনা ঘটে। আহতের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আলী। আহতরা হলেন- নারী কনস্টেবল মিনোয়ারা, সুমন খান ও অভি বড়ুয়া। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে। রাঙামাটির কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আলী আরও জানান, ফায়ারিংয়ের সময় মাথা ঘুরে পড়ে যান স্পেশাল ফোর্সের কনস্টেবল নার্গিস। তার গুলিতে নারী কনস্টেবল মিনোয়ারা, সুমন খান ও অভি বড়ুয়া গুলিবিদ্ধ হন। মিনোয়ারা পাহাড়তলি থানায় এবং সুমন ও অভি বড়ুয়া বাকলিয়া থানায় কর্মরত। বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল (পিএসটিএস) এ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) এর পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, আহতদের চট্টগ্রাম উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। মিনুয়ারার কাঁধে আঘাত, সুমন খান বা পায়ে ও অভি বড়ুয়া ডান হাতে পাশে আঘাত পান। তবে সবাই সুস্থ্ আছেন। তিনি আরও জানান, প্রশিক্ষণের এমন ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হওয়ার কিছুই নাই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম