ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

রাঙামাটিতে পৃথক দুর্ঘটনায় নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

০২ অক্টোবর, ২০২২,  11:56 AM

news image

রাঙামাটির কাউখালী ও বাঘাইছড়ি উপজেলায় পৃথক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। শনিবার (০১ অক্টোবর) সন্ধ্যায় কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের উত্তর নাইল্যাছড়ি এলাকায় চাঁন্দের গাড়ি উল্টে এক পথচারী এবং বিকেলে বাঘাইছড়ি উপজেলার মোরঘোনা ছড়া এলাকায় কাচালং নদীতে দু’টি নৌকার সংঘর্ষে এক মাঝি নিহত হন। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী বলেন, সন্ধ্যায় নাইল্যাছড়ি এলাকায় বাঁশ বোঝাই চান্দের গাড়ি উল্টে সাহাব উদ্দিন (৫২) নামে এক পথচারী নিহত হন। ঘটনার পর চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরদিকে বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্টু চাকমা বলেন, বিকেলে মোরঘোনা ছড়া এলাকায় কাচালং নদীতে দু’টি নৌকার মুখোমুখি সংঘর্ষ হলে নৌকা দু’টির মাঝি ডুবে যান। পরে স্থানীয়দের সহায়তা অনন্ত চাকমাকে (৫০) জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও মৃত অবস্থায় উদ্ধার করা হয় রাম কুমার চাকমা ওরফে পাঞ্জাকে (৬৭)। রাম কুমার চাকমা উপজেলার খেদারমারা ইউনিয়নের পাবলাখালী গ্রামের বাসিন্দা। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান বলেন, বিষয়টি আমরা শুনেছি। এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় মরদেহেটির শেষকৃত করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম