ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মাধবপুরে অটোরিকশা জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ, অভিযুক্ত আটক মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ৩১ আগস্ট

রাঘববোয়াল রেখে চুনোপুঁটি ধরায় ব্যস্ত দুদক: হাইকোর্ট

#

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২২,  12:45 PM

news image

হাইকোর্ট বলেছেন, রাঘববোয়াল রেখে চুনোপুঁটি ধরায় ব্যস্ত দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৭ নভেম্বর) শাহজালাল ইসলামী ব্যাংক থেকে বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির মামলায় ব্যাংকটির সাবেক কর্মকর্তা এ এস এম হাসানুল কবিরের জামিন বাতিল চেয়ে আবেদনের শুনানিতে এ মন্তব্য করেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ শাহজালাল ইসলামী ব্যাংক থেকে বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির মামলাটি ২০১৩ সালে করা হয়। কিন্তু এতোদিনে মামলাটির তদন্ত শেষ না হওয়ায় হাইকোর্ট অসন্তোষ প্রকাশ করেন। দুদককে উদ্দেশ করে হাইকোর্ট এসময় বলেন, ঋণখেলাপিরা আইনের চেয়ে শক্তিশালী নয়। তাহলে ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? আদালত জানান, হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে খেলাপি হচ্ছে, আপনারা (দুদক) ধরছেন না কেন? যারা বড় বড় ঋণখেলাপি তারা কি বিচারের ঊর্ধ্বে থাকবে? যারা অর্থশালী তারা কি ধরাছোঁয়ার বাইরে থাকবে? আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী এম এ আজিজ খান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম