ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

রাউজানে অস্ত্রসহ আটক দুই যুবক

#

নিজস্ব প্রতিনিধি

২০ আগস্ট, ২০২২,  10:24 AM

news image

চট্টগ্রামের রাউজান থানাধীন উত্তর সত্তা এলাকা থেকে দেশিয় প্রযুক্তিতে তৈরি একটি ওয়ান শুটারগানসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  আটককৃতরা হলেন- ফটিকছড়ি থানাধীন দক্ষিণ ধর্মপুর এলাকার শফিউল আলমের ছেলে মো. জামাল উদ্দিন (২৮) ও একই এলাকার আব্দুল মুনাফের ছেলে মো. মবিন (২৬)। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর সত্তা এলাকায় অভিযান চালিয়ে একটি দেশিয় তৈরি ওয়ান শুটারগানসহ দুইজনকে আটক করা হয়। উদ্ধারকৃত অস্ত্র দিয়ে তারা এলাকায় প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবহার করতো। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম