ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব

রসিক নির্বাচনে ৮৬ কেন্দ্র ঝুঁকিপূর্ণ : রিটার্নিং কর্মকর্তা

#

নিজস্ব প্রতিনিধি

২৬ ডিসেম্বর, ২০২২,  11:58 AM

news image

রাত পোহালেই রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন। এ উপলক্ষে সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা করেছে নির্বাচন কমিশন ও রংপুর মেট্রোপলিটন পুলিশ। সোমবার সকালে অনুষ্ঠিত এ সভায় ৮৬ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু করতে সব নির্বাচনী কর্মকর্তাকে শতভাগ নিরপেক্ষ আচরণ করতে হবে, কোন প্রকার অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এ সময় পুলিশ কমিশনার নূরেআলম মীনা বলেন, নিরাপত্তার চাদরে মুড়ে দেয়া হয়েছে রংপুর সিটি। নির্বাচন নিয়ে কোন ধরনের আশঙ্কা নেই। যে কোন পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি বলেন, নির্বাচনের দায়িত্ব পালনে থাকবে রংপুর মেট্রোপলিটন, জেলা পুলিশ, বগুড়া, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জের ও পঞ্চগড়ের সাড়ে ৬ হাজার পুলিশ, র্যাব, আনসার ও বিজিবি সদস্য। পুলিশ লাইন মাঠ থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ নির্বাচনী সরঞ্জাম বিভিন্ন ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তাদের মাঝে বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম