ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

রসিক এলাকায় লক্ষ্যমাত্রার ৯৯ভাগ শিশু পেল ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

#

১২ ডিসেম্বর, ২০২৩,  10:51 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ১ লাখ ২৯ হাজার ৫০০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যেমাত্রা হাতে নিয়ে ৯৯ভাগ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।গতকাল মঙ্গলবার সকাল ৯টায় রংপুর সিটি কর্পোরেশনে স্বাস্থ্য বিভাগে স্থায়ী টিকাদান কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) যুগ্ম সচিব মোঃ তৌহিদ-ই-লাহী চৌধুরী কয়েকটি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্যেদিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন।  এ সময় রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ মোঃ মাহাবুবার রহমান মঞ্জু, প্যানেল মেয়র-২ মোঃ তৌহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ কামরুজ্জামান এবনে তাজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদ হাসান মৃধা ও স্যানিটারী ইন্সপেক্টর আব্দুল কাইউম উপস্থিত ছিলেন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২০ হাজার জনকে শিশুকে নীল রং এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ্য ৮ হাজার ৩০০ জন শিশুকে লাল রং এর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ান হয়। কার্যক্রম বাস্তবায়নে ৩৩টি ওয়ার্ডে ২৯৭টি কেন্দ্রের মাধ্যমে ৩৩জন প্রথম সারির, ৭ জন দ্বিতীয় সারির, ৪ জন তৃতীয় সারির সুপারভাইজার ও ৫৯৪ জন স্বাস্থ্য কর্মীও স্বেচ্ছাসেবী ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম