ঢাকা ১১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায় রেশম গোটা দেশের সম্পদ, আমাদের ঐতিহ্য: পাট প্রতিমন্ত্রী মার্চে সড়কে ঝরল ৫৩২ প্রাণ নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা আজ ইরান-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক বৈঠক, কড়া নিরাপত্তায় ইসলামাবাদ চট্টগ্রামের শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন ব্রাহ্মণপাড়ায় ছাগলের প্রাণ বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে মহাসড়কে ডাকাতির শিকার প্রবাসী ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা

রমজান মাসে মানুষকে জিম্মি করলে কেউ রেহাই পাবে না: বস্ত্র ও পাট মন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ, ২০২৪,  12:36 PM

news image

রমজানে বিভিন্ন মুসলিম দেশে বাজারদর কমলেও আমাদের দেশের ব্যবসায়ীরা মানুষকে জিম্মি করে উপার্জনের পথ বেছে নেয় বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। রোববার (১০ মার্চ) সকালে শ্যামলী মাঠের সামনে রমজান উপলক্ষে মাসব্যাপী সুলভমূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রি কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় ব্যবসায়ীদের হুঁশিয়ারি করে নানক বলেন, রমজান মাসে মানুষকে জিম্মি করলে কেউ রেহাই পাবে না। রমজানে বাজার দর কম হওয়া উচিত। ব্যবসায়ীদের সবকিছু সুলভমূল্যে বিক্রি করা উচিত। তিনি বলেন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী থাকাকালে বাজারের সম্পর্কে আমার ধারণা হয়েছে। কৃষকের কাছে থেকে ১০ টাকায় কেনা ফুলকপি কারওয়ান বাজার হয়ে অন্য মার্কেটে ৫০ টাকা হয়ে যায়। মাঝখানে বিরাট শুভঙ্করের ফাঁকি, এটা আশ্চর্যজনক। পাটমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বাজারদর নিয়ে বারবার সতর্ক করেছেন, কঠিন বার্তা দিয়েছেন। তারপরও বাজারদর নিয়ন্ত্রণে আসছে না। তাই কারসাজিকারীদের চ্যালেঞ্জ দিয়েছি পুরো রমজানে সুলভমূল্যে পণ্যসামগ্রী বেচাবিক্রির। আজ (রোববার) সুলভমূল্যে নিত্যপণ্য বিক্রয় কেন্দ্র চালু করেছি। অন্যান্য সংসদ সদস্যদেরকে অনুরোধ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বাজার নিয়ন্ত্রণের একমাত্র উপায় সুলভমূল্যে নিত্যপণ্য বিক্রয় কেন্দ্র খোলা। আমাদের ১৫ বছর ক্ষমতা রাখা জনগণের জন্য একটি মাস পরিশ্রম করে দেখাতে হবে। ‘দখলদার সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’ বিএনপি নেতাদের এমন কথা শুনতে শুনতে কান জ্বালাপালা হয়ে গেছে জানিয়ে নানাক বলেন, সাধারণ জনগণের কাছে এটি একটি হাস্যকর কথায় পরিণত হয়েছে। তিনি বলেন, লন্ডনের সুতার টানে বাংলাদেশের জনগণ কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডে যাবে না। জনগণের বিরুদ্ধে জনগণ যাবে না। জনগণ শেখ হাসিনা পাশে আছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম