ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

রমজানে স্কুল-কলেজে ক্লাস চলবে ২৬ এপ্রিল পর্যন্ত

#

নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ, ২০২২,  9:29 PM

news image

করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়াশোনার যে ক্ষতি হয়েছে, সেটা পুষিয়ে নিতে পবিত্র রমজান মাসে দেশের সব স্কুল কলেজ খোলা থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম-সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী দেশের ২৬ এপ্রিল পর্যন্ত সব স্কুল-কলেজ ক্লাস চলবে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্তে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আদেশে বলা হয়,

করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়াশোনায় ব্যপক ক্ষতি হয়েছে। শিক্ষার্থীদের এ ক্ষতি পুষিয়ে নিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে ২০ রমজান পর্যন্ত দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ২২ মার্চ ২০ রমজান পর্যন্ত প্রাথমিকের ক্লাস কার্যক্রম চালু রাখতে পরিপত্র জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়েও এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।সকাল সাড়ে ৯টা থেকে প্রাথমিকের ক্লাস শুরু হয়ে চলবে বেলা তিনটা পর্যন্ত। এরমধ্যে নামাজের বিরতি থাকবে ৩০ মিনিট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম