ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

রমজানে সাশ্রয়ী দামে ৬ নিত্যপণ্য পাবে এক কোটি পরিবার

#

নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি, ২০২২,  2:44 PM

news image

আসন্ন রমজান মাস উপলক্ষ্যে টিসিবির মাধ্যমে সরকার নিম্নআয়ের এক কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে ছয়টি পণ্য দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সচিবালয়ে আজ রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। এ সময় বাণিজ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও পণ্য পরিবহণে দাম বেড়ে যাওয়ায় দেশেও তা সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, তাই তেলের দাম না বাড়িয়ে উপায় ছিল না। আমদানিকারকেরা আমদানি না করলে আরও সমস্যা হবে। বাণিজ্যমন্ত্রী আরও জানান, আসন্ন রমজানে টিসিবির মাধ্যমে ভর্তুকি দিয়ে নিম্নআয়ের এক কোটি মানুষকে তেল, চাল, খেজুরসহ ছয় ধরনের পণ্য সাশ্রয়ী দামে দেওয়া হবে। টিপু মুনশি আরও জানান, বর্তমানে ৪০০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। এর সঙ্গে রমজানে টিসিবির মাধ্যমে এক কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে ছয়টি পণ্য দেওয়া হবে। এক মাসে দুবার এসব পণ্য দেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম