ঢাকা ১০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে শিশু ইরা মনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড কিশোরগঞ্জে থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম ও উপসর্গে মৃত্যু সাড়ে ৭ শ ছুঁইছুঁই পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি, আসছে বড় পরিবর্তন বাঁশখালীতে পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

রমজানে মাদরাসার ছুটির তালিকা সংশোধন, ক্লাস চলবে যতদিন

#

০৫ মার্চ, ২০২৪,  4:07 PM

news image

রমজান উপলক্ষে ৭ মার্চ থেকে মাদরাসায় ছুটি শুরুর কথা থাকলেও তা সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপসচিব হাছিনা আক্তারের সই করা প্রজ্ঞাপন বলা হয়, ২০২৪ সালের মাদরাসার ছুটির তালিকা আংশিক সংশোধনক্রমে ৭ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত শ্রেণি কার্যক্রম চালুর রাখার বিষয়ে মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হলো।এরপর মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকেও ৭ থেকে ২১ মার্চ পর্যন্ত সব মাদরাসায় শ্রেণি কার্যক্রম চালু রাখার জন্য নির্দেশ দেওয়া হয়। এর আগে, চলতি বছরের বাৎসরিক ছুটির প্রকাশিত তালিকায় প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে রমজানে ৩০ দিন ছুটি রাখা হয়েছিল। পরে গত ৮ ফেব্রুয়ারি ছুটির তালিকায় সংশোধনী এনে মাধ্যমিক বিদ্যালয় রোজায় ১৫ দিন খোলা রাখার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ে রোজার প্রথম ১০ দিন এবং কলেজগুলো ১০ থেকে ২৪ মার্চ পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়। উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রমজান শুরুর একদিন পর বাংলাদেশে রোজা শুরু হয়ে থাকে। সে হিসাবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ মার্চ থেকে বাংলাদেশ রমজান শুরু হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম