ঢাকা ১৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

রমজানে মসজিদে নববিতে প্রায় ৯০ লাখ ইফতারির প্রস্তুতি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ ফেব্রুয়ারি, ২০২৪,  10:44 AM

news image

প্রতিবছরের মতো এবারও আসন্ন রমজান উপলক্ষে পবিত্র মসজিদে নববীতে ইফতারের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বছর রমজানের প্রতিদিন পবিত্র এ মসজিদে প্রায় ৯০ লাখ ইফতারের খাবার পরিবেশন করা হবে। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ উদ্যোগের কথা জানিয়েছে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, পবিত্র মসজিদে এবারের রমজান মাসে ৮৫ লাখের বেশি ইফতার বিতরণ করা হবে। তা ছাড়া মুসল্লিদের মধ্যে ২৫ লাখের বেশি জমজম পানির বোতল দেওয়া হবে। এ জন্য পবিত্র এ মসজিদে ১৮ হাজার কনটেইনারভর্তি জমজম পানি জমা করা হবে। খবরে আরও বলা হয়েছে,

সম্প্রতি পবিত্র মসজিদে নববীর পরিচালনা পর্ষদ রমজান মাসের প্রস্তুতি শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে। এতে রমজান মাসে বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লির সংখ্যা আগের চেয়ে বৃদ্ধির আশা প্রকাশ করা হয়। মুসল্লিদের জন্য মসজিদের ভেতরে-বাইরে ও ছাদে এক শ কোটি ৩০ লাখ বর্গমিটারের বেশি পরিমাণ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়। এ ছাড়া ইফতারের খাবার বিতরণ, নামাজের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও জীবাণুনিয়ন্ত্রণসহ পিক আওয়ারে ভিড় ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। আগামী হজ মৌসুম শুরুর আগেই বিদেশ থেকে দুই কোটির বেশি মুসল্লি ওমরাহ পালন করবেন বলে আশা করছে সৌদি আরব।

২০২৩ সালে বিভিন্ন দেশ থেকে ১৩ কোটি ৫৫ লাখের বেশি মুসলিম ওমরাহ পালন করেন, যা ছিল সৌদি আরবের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা। এর আগে গত বছরের জুলাইয়ে করোনা-পরবর্তী সময়ের সবচেয়ে বেশিসংখ্যক মুসলিম হজ পালন করেন। এতে ১৮ লাখ ৪৫ হাজার ৪৫ জন অংশ নেন, যার মধ্যে ১৬ লাখ ৬০ হাজার ৯১৫ জন বিদেশি হজযাত্রী ছিলেন। এদিকে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী ১ মার্চ হজের ভিসা ইস্যু শুরু হবে এবং ২৯ এপ্রিল শেষ হবে। এরপর ৯ মে থেকে সৌদি আরবে হজযাত্রীদের গমন শুরু হবে। -সূত্র : গালফ নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম