ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

রমজানে ভেজাল রোধে মাঠে থাকবে মোবাইল কোর্ট

#

নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল, ২০২২,  3:35 PM

news image

পবিত্র রমজান উপলক্ষে খাদ্য পণ্যের মান নিয়ন্ত্রণ, নকল ও নিম্নমানের পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ রোধ করতে অতিরিক্ত মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনা করবে শিল্প মন্ত্রণালয়।  শনিবার (২ এপ্রিল) শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি জানান, ঢাকা মহানগরীতে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পণ্যের সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত  করা হবে। ওজন ও পরিমাপে কারচুপি রোধ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ছুটির দিনসহ স্বাভাবিক কার্যদিবসেও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

পবিত্র রমজান মাসে মানসম্মত খাদ্য ও পানীয় বিশেষ করে যেমন- মুড়ি, খেজুর, সফট ড্রিংকস পাউডার, কার্বোনেটেড বেভারেজ, ফ্রুট সিরাপ, ফ্রুট ড্রিংকস, ভোজ্যতেল, সরিষার তেল, ঘি, পাস্তুরিত দুধ, নুডুলস, ইনস্ট্যান্ট নুডলস, লাচ্ছা সেমাই, সেমাই, পানি, ডেক্সট্রোজ মনোহাইড্রেট এবং ইফতার সামগ্রী বিক্রয় ও বিতরণের ওপর বিএসটিআইয়ের নজরদারি জোরদার করবে। ঢাকা মহানগরীর পাশ্ববর্তী জেলা ও উপজেলায় যেমন- নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, সাভার, কেরানীগঞ্জ ও ভৈরব এলাকায় মোবাইল কোর্ট ও পরিচালনা করা হবে। এছাড়া জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিএসটিআইয়ের সব বিভাগীয়-জেলা কার্যালয়ের মাধ্যমে প্রতিদিন মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিএসটিআইয়ের সব কার্যালয়কে নির্দেশ দেয়া হয়েছে। -সূত্র: চ্যানেল২৪ডটকম

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম