ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

রমজানে প্রকাশ্যে খাবার খেয়ে গ্রেপ্তার হলেন ২০ নাইজেরিয়ান মুসলিম

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ মার্চ, ২০২৫,  6:34 PM

news image

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় পবিত্র রমজানে রোজা না রেখে প্রকাশ্যে খাবার খাওয়ায় ২০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। একইসঙ্গে খাবার বিক্রির দায়েও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এতে বলা হয়, যেসব মুসলিমদের প্রকাশ্যে খাবার খেতে দেখা গেছে এবং যারা রমজানের শুরুতে খাবার বিক্রি করছে তাদের গ্রেপ্তার করেছে দেশটির কানো প্রদেশের ইসলামিক পুলিশ। হিসবাহের ডেপুটি কমান্ডার মুজাহিদ আমিনুদিন জানান, পুরো মাস জুড়ে এই অভিযান চলবে। তবে, অমুসলিমদের বিষয়ে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।  তিনি আরও বলেন, রমজানে প্রাপ্তবয়স্ক মুসলমানদের প্রকাশ্যে খাওয়া-দাওয়া করতে দেখা যাওয়াটা হৃদয়বিদারক। রমজানের প্রতি কোনও ‘অসম্মান’ ক্ষমা করা হবে না। গ্রেপ্তারকৃত ২৫ জনকে শরিয়াহ আদালতে অভিযুক্ত করা হয়েছে এবং সেই অনুযায়ী শাস্তি দেওয়া হবে বলেও জানান মুজাহিদ আমিনুদিন। উল্লেখ্য, গত বছরও রোজা না রাখার জন্য মুসলিমদের গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাদের রোজা রাখার প্রতিশ্রুতি আদায় করে মুক্তি দেওয়া হয়। তবে, এ বছর গ্রেপ্তারকৃতদের আদালতের মুখোমুখি হতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম