ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

রমজানে পানিশূন্যতা এড়াতে যা খাবেন

#

লাইফস্টাইল ডেস্ক

০৬ এপ্রিল, ২০২৪,  1:55 PM

news image

বছর ঘুরে আবারও এসেছে রহমত, মাগফেরাত আর নাজাতের সওগাত নিয়ে পবিত্র রমজান মাস। প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান এ মাসে রোজা রাখেন। দীর্ঘ সময় পানি পান না করায় এবং ইফতারে পরিমাণমত পানি পান না করায় অনেকেই পানিশূন্যতাসহ নানা শারীরিক জটিলতায় আক্রান্ত হন। এছাড়া উত্তপ্ত দিনের বেলাতে রোজা রাখতে গিয়ে পানিশূন্যতায় ভোগার শঙ্কা থাকে বেশি। তাই পানিশূন্যতা এড়ানোর জন্য নিজেকে হাইড্রেটেড রাখুন। পানিশূন্যতা হলে শরীরে বেশ কিছু উপসর্গ দেখা দেয়। যেমন- অতিরিক্ত মুখ বা ত্বক শুকিয়ে যাওয়া, মাথা ঘোরা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি। এর থেকে তৈরি হয় নানা জটিলতা। আসুন জেনে নিই রোজায় পানিশূন্যতা এড়াতে যা করবেন:

রমজানে ভিটামিন ডি’র ঘাটতি কমাবেন যেভাবে

১. ইফতার এবং সেহরির মধ্যে অন্তত দুই থেকে আড়াই লিটার পানি পান করুন। ঠাণ্ডা পানির পরিবর্তে হালকা গরম পানি পান করা ভালো, কারণ এটি শরীর দ্বারা দ্রুত শোষিত হয়। প্রতিবেলা খাওয়ার ১০ মিনিট আগে ও পরে পানি পান করুন। খাওয়ার মাঝে পানি পান না করাই ভালো। এছাড়াও একবারে বেশি পানি পান না করাই ভালো।

২. রোজায় খাদ্য তালিকায় সহজপাচ্য খাবার রাখুন। তেলেভাজা বা মসলাযুক্ত খাবার শরীরকে আরও পানিশূন্য করে তোলে। এ ছাড়া সালাদ ও তরকারিতে লবণ কম দেয়া উচিত। বেশি পরিমাণে লবণ খেলে বাড়তে পারে তৃষ্ণা।

৩. রোজায় পানিশূন্যতা এড়াতে খাবার তালিকায় প্রতিদিন স্যুপ রাখতে পারেন। এতে শরীরে তরলের চাহিদা পূরণ হবে।

৪. টমেটো, শসা, তরমুজ, আঙুরের মতো ফল এবং সবজিতে বেশি পরিমাণ পানি থাকে, যা তৃষ্ণা কমাতে সাহায্য করে।

৫. গবেষণায় দেখা গেছে, মিষ্টিজাতীয় খাবারে তৃষ্ণা বাড়ে। রমজানে মিষ্টিজাতীয় খাবারের পরিবর্তে ফল খেতে পারেন, যা দেহে তরলের চাহিদা মেটানোর পাশাপাশি তৃষ্ণাও মেটাতে সাহায্য করবে।

৬. ক্যাফেইন শরীরের তরল শুষে নিয়ে তৃষ্ণা বাড়ায়। এ কারণে রমজানে ক্যাফেইনযুক্ত পানীয় এড়িয়ে চলতে হবে। এ ধরনের পানীয়র মধ্যে এনার্জি ও কার্বনযুক্ত পানীয়, চা ও কফি রয়েছে। ধূমপান মুখকে শুষ্ক করে তোলে, এতে তৃষ্ণা বাড়ায়। এ কারণে রমজানে ধূমপান এড়িয়ে চলুন।

৭. গরমের দিনে সূর্যতাপে ব্যায়াম করলে পানি পানের চাহিদা বৃদ্ধি পায়। এ কারণে রমজানে ইফতারের পর ব্যায়াম করা ভালো। কারণ ইফতারের মধ্য দিয়ে শরীর পর্যাপ্ত খাদ্য ও পানীয়র মাধ্যমে শক্তি পায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম