ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

রমজানে দলের তৃণমূলের নেতাকর্মীদের পাঁচ নির্দেশনা বিএনপির

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মার্চ, ২০২৫,  10:47 AM

news image

পবিত্র মাহে রমজানে দলের তৃণমূলের নেতাকর্মীদের পাঁচ দফা নির্দেশনা দিয়েছে বিএনপি। সোমবার (০৩ মার্চ) দলের পক্ষ থেকে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) সহ সব জেলা ও মহানগরের সকল পর্যায়ের নেতাকর্মীদের এই নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছে- এই রমজান মাসে দলের পক্ষ থেকে তৃণমূল স্তর থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নিজেদের সামর্থ্য অনুযায়ী বাহুল্য পরিত্যাগ করে অনাড়ম্বরপূর্ণভাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান করতে হবে। এ ক্ষেত্রে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) সহ সারাদেশে ওয়ার্ড পর্যায়ে মসজিদ কিংবা বাজার সংলগ্ন খোলা জায়গায় ইফতার ও দোয়া মাহফিলের উদ্যোগ গ্রহণ করতে হবে। নির্দেশনায় আরও বলা হয়- ইফতার ও দোয়া মাহফিলে উল্লেখযোগ্য সংখ্যক সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে। ব্যানারে শুধুমাত্র ‘ইফতার ও দোয়া মাহফিল’ লেখা থাকবে। আগামী ২০ রমজানের মধ্যে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠান সম্পন্ন করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম