ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

রমজানে গুনাহ মাফ হয়

#

২৭ মার্চ, ২০২৩,  4:19 PM

news image

হাদিস : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘পাঁচ ওয়াক্ত সালাত, এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান, তার মধ্যবর্তী সময়ের জন্য পাপমোচনকারী হবে যদি কবিরা গুনাহ হতে বেঁচে থাকে।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৩৩)

সংক্ষিপ্ত ব্যাখ্যা : মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। মানবিক দুর্বলতার জন্য মানুষ ভুল করে, পাপে লিপ্ত হয়। শয়তান ও প্রবৃত্তি তাকে পাপের প্রতি উদ্বুদ্ধ করে। আর আল্লাহ বান্দার প্রতি দয়াশীল হয়ে এমন কিছু উপায় বলে দিয়েছেন, যার মাধ্যমে সে ভুল-ত্রুটি ও পাপ থেকে মুক্তি লাভ করতে পারে। যেমন যথাযথভাবে ইবাদত করা। আলোচ্য হাদিসে আল্লাহর রাসুল (সা.) এমন তিনটি আমলের কথা বলেছেন। হাদিসের বর্ণনা মতে, কোনো ব্যক্তি রোজার বাহ্যিক ও অভ্যন্তরীণ বৈশিষ্ট্যগুলো রক্ষা করে রোজা রাখলে আল্লাহ তাঁর অতীতের ছোট ছোট গুনাহ ক্ষমা করে দেন। আর কবিরা গুনাহের জন্য তাকে আল্লাহর কাছে তাওবা করতে হবে।

আল-মাউসুয়াতুল হাদিসিয়্যাহ অবলম্বনে মুফতি আতাউর রহমান

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম