ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

রমজানে কর্মঘণ্টা কমাল আরব আমিরাত

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ মার্চ, ২০২৩,  10:34 AM

news image

পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দেশটির কেন্দ্রীয় কর্তৃপক্ষের জারি করা এক আদেশে বলা হয়েছে, সরকারি অফিস সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর শুক্রবার ৯টা থেকে ১২টা পর্যন্ত চলবে। এ ছাড়া অনেক কর্মীকে বাড়ি থেকে কাজ করার সুযোগ দিচ্ছে দেশটি।

রমজানে শারীরিক ধকল সামলে কাজ অব্যাহত রাখতে এ উদ্যোগ নিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। শুধু কর্মঘণ্টা নয়, রমজান উপলক্ষে দ্রব্যমূল্য কমানোসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে আরব আমিরাত। দেশটির অনেক ব্যবসায়ী কয়েক হাজার পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করেছে। এদিকে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের (আইএসি) তথ্যমতে, আগামী ২২ মার্চ মধ্যপ্রাচ্যের আকাশে রমজানের চাঁদ দেখা যাবে। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২৩ মার্চ থেকে রোজা শুরু হবে। সেক্ষেত্রে তার একদিন পর বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে শুরু হবে। যদিও চাঁদ দেখার ওপর সব কিছু নির্ভর করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম