ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ফেরি থেকে মাঝপদ্মায় লাফ, কচুরিপানায় ৩০ কিমি ভাসার পর উদ্ধার যে সুযোগ পাওয়া গেছে, তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: ফখরুল বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধাঞ্জলি আপনাদের সম্মিলিত কর্মদক্ষতা ও সুপরিচালনাই অতিথি গ্রুপের সাফল্যের চাবিকাঠি হজ নিবন্ধনের সময়সূচি ঘোষণা, যারা যেতে পারবেন না সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

রমজানে একাধিকবার ওমরাহ নিষিদ্ধ করল সৌদি

#

নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ, ২০২৪,  10:53 AM

news image

চলছে পবিত্র রমজান মাস। পবিত্র এ মাসটিকেই ওমরাহ পালনের জন্য আদর্শ মৌসুম হিসেবে গণ্য করে মুসলিম বিশ্ব। এবার এ ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। পবিত্র রমজানে এখন থেকে একবারের বেশি ওমরাহ পালনে নিষেধাজ্ঞা জারি করেছে তারা। রোববার (১৭ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রমজান মাসে একাধিকবার ওমরাহ বা ছোট হজ পালনের জন্য অনুমতি দেওয়া হবে না। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, রমজান মাসে একবারের বেশি ওমরাহ পালনের জন্য অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি পবিত্র এ মাসে ওমরাহ পালনকারীদের মক্কা-মদিনায় দীর্ঘ সময় না থাকার জন্যও অনুরোধ জানানো হয়েছে। সৌদির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নতুন কাউকে ওমরাহ পালনের সুযোগ করে দিতে এবং অতিরিক্ত ভিড় এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নুসাকের তথ্য অনুযায়ী, সৌদি সরকার ওমরাহর যাবতীয় তথ্যসেবা অ্যাপের মাধ্যমে দিয়ে থাকে। ফলে এ অ্যাপের মাধ্যমে একই ব্যক্তি যদি দ্বিতীয়বার ওমরাহ পালনের জন্য আবেদন করে তাহলে তার আবেদন গ্রহণ করা হবে না। তবে অ্যাপ থেকে নতুন কেউ আবেদন করতে পারবেন। পবিত্র রমজানে সৌদিসহ বিশ্বের অনেক মুসল্লি ওমরাহ পালনের জন্য গ্রান্ড মসজিদে ভিড় করে থাকেন। এজন্য সৌদি কর্তৃপক্ষ নিরবিচ্ছিন্নভাবে এবং ভোগান্তি ছাড়া মুসল্লিদের ওমরাহ পালন নিশ্চিতে নতুন এ পদক্ষেপ নিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম