ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২৫,  5:49 PM

news image

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকা-উত্তরপশ্চিমাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে রেলপথ অবরোধ করে তারা। বিষয়টি দেশ টিভিকে নিশ্চিত করেছেন উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মাসুম আলী। তিনি বলেন, সকাল ৯টার দিকে শিক্ষার্থীরা উল্লাপাড়া স্টেশনের পাশে রেলপথ অবরোধ করে। এতে আপাতত রেল চলাচল বন্ধ রয়েছে। ফলে ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়ার আগে জামতৈল স্টেশনে এবং ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি মোহনপুর স্টেশনে অবস্থান করছে। তিনি আরও বলেন, স্বাভাবিকভাবেই এতে ট্রেনের শিডিউল বিপর্যয় হবে। তবে এই অবরোধের সময়ের ওপর নির্ভর করছে কয়টি ট্রেনের শিডিউল বিপর্যয় হতে পারে। স্টেশন সূত্রে জানা যায়, এই রেলপথ দিয়ে প্রতিদিন ৩০টি ট্রেন আপ-ডাউন করে থাকে। এর বাইরে ২-৩টি চলে মালবাহী ট্রেন। এর মধ্যে ১০টা ট্রেনের যাত্রাবিরতি রয়েছে উল্লাপাড়া স্টেশনে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম