ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

রণবীর, কারিনার যে গোপন কথা ফাঁস করলেন অজয়

#

বিনোদন ডেস্ক

১০ নভেম্বর, ২০২৪,  5:08 PM

news image

রণবীর সিং এবং কারিনা কাপুর এই দুই তারকাই বলিউডের অন্যতম বড় তারকা। কিন্তু তাদেরও আছে কিছু বদভ্যাস। ‘সিংহম এগেইন’ তৈরির সময়ে সেটে কী হতো, সেই গল্প বলতে গিয়েই দুই সহ-অভিনেতার গোপন কথা ফাঁস করলেন অজয় দেবগন। সদ্য মুক্তিপ্রাপ্ত এই ছবিতে বলিউডের মহাতারকা সমাবেশ দেখা গেছে। রোহিত শেট্টির ফ্রেমে ‘এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়’। এত তারকা সমাহার যেখানে, সেখানে ক্যামেরার নেপথ্যে সেটের কাণ্ড-কারখানা নিয়ে যে দর্শক-অনুরাগীদের মনে আলাদা একটা কৌতূহল রয়েছে। সেই গল্প ফাঁস করতে গিয়ে এবার রণবীর সিং এবং কারিনা কাপুরের অভ্যেস নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন অজয় দেবগন এবং রোহিত শেট্টি। ‘সিংহম এগেইন’ তৈরির সময় সেটে নাকি সকলে দারুণ মজা করতেন। সাক্ষাৎকারে অজয় বলেন, ‘রণবীর সারাদিন সেটে বাজে বকে যেত, আর কারিনা কাপুর হচ্ছে গসিপ কুইন। ইন্ডাস্ট্রির সবার অন্দরমহলের খবর থাকে ওর কাছে। বিশ্বের সবার খবর আছে বেবোর কাছে। এটা কিন্তু ওর কাছ থেকে শেখার মতো, আর সেটেই সেই পরনিন্দা-পরচর্চার ঝুলি খুলে বসে।’ অজয়ের কথায় সায় দেন পরিচালক রোহিত শেট্টিও। তিনি জানালেন, ‘সিংহম এগেইন’-এর সেটে কলাকুশলী থেকে শিল্পী, সকলেই একেবারে ভালো সময় কাটিয়েছেন।’ অনেক তারকা সেটে কোনো ঝামেলা হয়নি প্রশ্ন করা হলে রোহিতের ভাষ্য, ‘অনেক তারকাকে নিয়ে কাজ করা আসলেও খুব একটা কঠিন বিষয় নয়। কারণ যে সকলেই আসেন শুধু কাজটা ভালো করে করবেন বলে। আমার সেটে তারকাসুলভ হাবভাব দেখিয়ে কেউ বলেননি যে, ওহ আমি তো স্টার।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম