ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

রংপুর মহানগরীতে আগামী সোমবার অর্ধদিবস ধর্মঘটের ডাক

#

আবুল হোসেন বাবলু

১৫ মার্চ, ২০২২,  10:16 PM

news image

চার্জার রিক্সা-ভ্যান ও অটোরিক্সা শ্রমিকদের ন্যায় সংগত দাবি অদায়ের লক্ষে আগামী ২১ শে মার্চ সোমবার রংপুর মহানগরীতে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস ধর্মঘটের ডাক দিয়েছেন রংপুর মহানগর চার্জার রিক্সা-ভ্যান জাতীয় শ্রমিক ইউনিয়নসহ সমমনা সংগঠন সমূহ।  আজ মঙ্গলাবার দুপুরে রংপুর শাপলা চত্বরস্থ কার্যালয়ে জরুরী মতবিনিময় সভা থেকে অর্ধদিবস ধর্মঘটে ডাক দেয়া হয়। জরুরী মতবিনিময় সভায় রংপুর মহানগর  চার্জার রিক্সা-ভ্যান  জাতীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি আকবর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর চার্জার রিক্সা-ভ্যান চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, রংপুর মহানগর চার্জার রিক্সা-ভ্যান জাতীয় শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রী শ্যামল বাবু, রংপুর মহানগর চার্জার রিক্সা-ভ্যান জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আনু মিয়া, রংপুর মহানগর ব্যাটারী চালিত অটো রিক্সা জাতীয় শ্রমিক পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এনামুল কবির সমাজ, সাধারণ সম্পাদক মাসুদ রানা মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ।  সভায় বক্তারা বলেন, চার্জার রিক্সা-ভ্যান ও অটো রিক্সা চালক অসহায় শ্রমিকদের পুলিশি হয়রানী বন্ধসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষে ৭২ ঘন্টার আল্টিমেটাম  দেওয়ার পরও রংপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ কর্তৃক চার্জার রিক্সা-ভ্যান ও অটো রিক্সা আটকসহ চালকদের উপর জুলম ও জরিমানা বৃদ্ধি পেয়েছে। সেই সাথে দ্রব্যমুল্যের উধ্বগতি বৃদ্ধি পাওয়ায় রিক্সা শ্রমিকরা অতি কষ্টে দিন কাটাচ্ছে। যা শ্রমিকরা শয্য করতে পারছে না। দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই আগামী ২১ শে মার্চ সোমবার অর্ধদিবস ধর্মঘট সফল করার জন্য উক্ত সভা থেকে সকল শ্রমিকদের প্রতি আহবান জানানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম