ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রংপুর নগরীতে বিএসটিআই'র মোবাইল কোর্ট অভিযানে জরিমানা আদায়

#

২৭ অক্টোবর, ২০২৩,  2:12 AM

news image

আবুল হোসেন বাবলুঃ বৃহস্পতিবার ২৬ অক্টোবর বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এবং জেলা প্রশাসন রংপুর এর যৌথ উদ্যোগে রংপুর মহানগরীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।  উক্ত অভিযানে হোয়াইট ব্রেড (পাউরুটি)  পণ্যের সিএম লাইসেন্স আছে বলে মিথ্যা তথ্য প্রদান করায় নগরীর আলমনগর (রেল ক্রসিং সংলগ্ন) এলাকার মেসার্স আসিফ বেকারি ও কনফেকশনারিকে  বিএসটিআই আইন-২০১৮ এর ৩০/৩০ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এর অফিস প্রধান ও উপপরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানটি পরিচালনা করেন, রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত। প্রসিকিউটর হিসেবে ছিলেন, বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এর ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম