ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের উদ্যোগে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

#

আবুল হোসেন বাবলু

১৫ এপ্রিল, ২০২২,  9:21 AM

news image

করোনাভাইরাস মহামারীর কারণে দুই বৈশাখ উৎসবহীন কাটিয়ে এবার বর্ষ বরণের আনন্দে, বাঙালির সার্বজনীন উৎসবে সারাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শামিল হয়েছে। বৃহস্পতিবার বাংলা পঞ্জিকার হিসাবে ১৪২৯ বঙ্গাব্দ। ভোর থেকে শুরু মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে, আবেগঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। সারাদেশের মতো রংপুরেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাঙালির সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ। উৎসবটি উপলক্ষে আজ (১৪ এপ্রিল)  বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ।

সকাল ১০টায় রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ ইঞ্জিনিয়ার জমিদার রহমান এর নেতৃত্বে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বাহারি পোশাকে নাচ-গান ও হইহুল্লোড়ে তৈরি হয় অন্যরকম আমেজ। গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে বের করা হয় বর্ণাঢ্য এক মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিলা স্কুল মাঠে  মিলিত হয় জেলা প্রশাসনের উদ্যোগে  আয়োজিত বৈশাখী বটতলা মঞ্চে। সেখানে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই রংপুরবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন- রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মেহেদুল করিম এবং  জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ  মমতাজ উদ্দিন আহমেদ। আলোচনা পর্বে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসিব আহসান। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম