ঢাকা ০৭ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু তামিমকে সভাপতি করে বিসিবির আহ্বায়ক কমিটি ঘোষণা শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর আদেশ অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্যখাতে আরও অবনতি হয়েছে: রিজভী ‘আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়’ সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন বুলবুল অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে: ডা. জাহেদ অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি "আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক-২০২৬ প্রদান"

রংপুর জেলা পুলিশের গত ২৪ ঘন্টার অভিযানে মাদক উদ্ধার গ্রেফতার-২৭

#

১০ জুলাই, ২০২৩,  1:55 PM

news image

আবুল হোসেন বাবলুঃ সোমবার (১০ জুলাই) গত ২৪ ঘন্টায় রংপুর জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী ও ওয়ারেন্ট তামিল করতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় মোট ২৭ জন কে গ্রেফতার ও মাদকদ্রব‌্য উদ্ধার করা হয়।যথাক্রমে- গংগাচড়া থানা কর্তৃক ২ জন, তারাগঞ্জ থানা ৩ জন, বদরগঞ্জ থানা ৫ জন, মিঠাপুকুর থানা ৯ জন, পীরগঞ্জ থানা ৪ জন ও পীরগাছা থানা পুলিশ ১ জন এবং ডিবি পুলিশ কর্তৃক ১ জন গ্রেফতার হয়েছে।  যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১৬ জন।  নিয়মিত, মাদকদ্রব‌্য ও অন্যান্য মামলায় ১১ জনসহ মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অপর দিকে ডিবি পুলিশ গংগাচড়া থানা এলাকায় অভিযান চালিয়ে হাফিজুর রহমান নামে ১জনকে ৯৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করছে। এ সময়ে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি বাইসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করছে। রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ইফতে খায়ের আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়ে ২৪ ঘন্টায় মোট ২৭ জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম