ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

রংপুরে ১৫০ টাকা কেজিতে মাইকিং করে পেঁয়াজ বিক্রি ভোক্তার

#

১০ ডিসেম্বর, ২০২৩,  9:17 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুরে আড়তের পেঁয়াজ ১৫০ টাকা কেজি দরে মাইকিং করে বিক্রি করলো বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর। রাতারাতি পেঁয়াজের দাম দ্বিগুণের মতো বেড়ে যাওয়ার পর অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে রোববার বিকেলে রংপুর সিটি বাজারের কাঁচা মাল আড়ৎ গুলোতে অভিযানে নামে ভোক্তা অধিকার সংগঠনটি। অভিযানকালে পাকা রশিদের সঙ্গে এলসি পেঁয়াজের মূল্যের সামঞ্জস্য না থাকায় হ্যান্ড মাইকে ১৫০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির ঘোষণা দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর এর কর্মকর্তা। এ খবরে কিছুক্ষণের মধ্যেই ওই আড়তের সব পেঁয়াজ বিক্রি শেষ হয়ে যায়। ভোক্তার সহকারী পরিচালক বোরহান উদ্দীন ১৫০ টাকা কেজিতে হ্যান্ড মাইক দিয়ে মাইকিং করে পেয়াজ বিক্রি করেন। এদিকে হঠাৎ এ অভিযানে অনেক বিক্রেতা দোকান ফেলে পালিয়ে যান।এরপর বিভিন্ন দোকানে অভিযানকালে কম দামে কেনা পেঁয়াজ বেশি দামে বিক্রি করায় বেশ কয়েকজন ব্যবসায়ীকে সর্তক করে দেয় সংস্থাটি। ভোক্তার রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক আজাহারুল ইসলাম জানান, এ ধরনের অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম