ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

রংপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী র‌্যাবের হাতে গ্রেফতার.

#

নিজস্ব প্রতিনিধি

০৫ জুলাই, ২০২৩,  8:10 PM

news image

রংপুর ব্যুরোঃ রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্ভুক্ত কাফ্রিখাল গ্রামের চাঞ্চল্যকর একটি ধর্ষণ মামলায় যাবজ্জীন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ রংপুর। এলাকাবাসীর মাধ্যমে জানা যায় যে, মোঃ শহিদুল ইসলাম (৩৬) ঢাকা সদরঘাট এলাকার কাপড় ব্যবসায়ী স্বপন সাহেবের বাসায় দারোয়ানের চাকুরী করতো। বসার মালিকের প্রয়োজনে শহিদুল ইসলাম তার সম্পর্কে মামাতো বোনকে (একই বাসায় (স্বপন সাহেবের বাড়িতে) গৃহপরিচারিকার কাজের কথা বলে গত ২০০৩ সালের ১৪ অক্টোবর নিয়ে যায়। উক্ত বাসায় কাজ করা অবস্থায় সকলের অগোচরে শহিদুল বিবাহের প্রলোভন দেখিয়ে কৌশলে ভিকটিম’কে জোর পূর্বক একাধিকবার ধর্ষণ করে। এতে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বাসার মালিক বিষয়টি জানতে পেরে ভিকটিম ও অভিযুক্ত শহিদুলকে বাসা থেকে বের করে দেয়। ভিকটিমের পিতা বিষয়টি জানতে পারলে গর্ভবতী মেয়েকে বাড়ীতে নিয়ে এসে স্থানীয়ভাবে শালিসের মাধ্যমে শহিদুলের সাথে ভিকটিমের বিবাহের উদ্যোগ নেয়। কিন্তু স্থানীয় কতিপয় কুচক্রী মহলের হস্তক্ষেপে শালিস ব্যর্থ হলে ভিকটিম নিজে বাদী হয়ে রংপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সংশাধনী/০৩) আইনের ৯(১) ধারা মতে মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত উক্ত মামলা আমলে নিয়ে আসামীর বিরুদ্ধে বিচার কার্য শেষে তাকে দোষী সাব্যস্ত করে গত ২০১০ সালের ২৭ এপ্রিল আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১০ (দশ হাজার) টাকা জরিমানার আদেশ প্রদান করেন।আসামী শহিদুল ইসলাম বিজ্ঞ আদালতের রায়ের পর থেকেই দীর্ঘ ১৩ বছর যাবৎ ঢাকা শহরের বিভিন্ন স্থানে পালিয়ে আত্মগোপন করে ছিল।  র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,মামলার প্রেক্ষিতে র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর রংপুর ক্যাম্প উক্ত চাঞ্চল্যকর ঘটনার বিষয়ে গোয়েন্দা নজরদারী শুরু করে। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ জুন ২০২৩ রাত সাড়ে আটটার দিকে র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর রংপুর মহানগরীর তাজহাট থানাধীন শেখপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় উল্লেখিত চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামী মোঃ শহিদুল ইসলাম (৩৬), পিতা-মোঃ সৈয়দ জামান সাং-কাফ্রিখাল, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী ভিকটিম’কে একাধিকবার জোর পূর্বক ধর্ষণের কথা স্বীকার করেছে। যার ফলে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। গ্রেফতারকৃত আসামীকে রংপুর জেলার মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম