ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

রংপুরে যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইকের চালকসহ নিহত ৪

#

নিজস্ব প্রতিনিধি

২৩ জানুয়ারি, ২০২২,  8:17 PM

news image

রংপুরের নব্দীগঞ্জে একটি যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইকের চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী মানিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নব্দীগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকে থাকা চার যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। চালকসহ গুরুত্বর আহত চারজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথে আরও তিনজনের মৃত্যু হয়। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি। এদিকে এই দুর্ঘটনার পর প্রায় পৌনে একঘণ্টা রংপুর-লালমনিরহাট মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। কল্যানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর আলম জানান, পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও বাসচালক পালিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনায় আহত একজনসহ নিহতের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম