ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

রংপুরে মিষ্টির দোকানে বিএসটিআই'র মোবাইল কোর্ট অভিযানে জরিমানা

#

০২ মার্চ, ২০২৪,  9:55 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকায় বিএসটিআই'র মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। এ সময় দধি মিষ্টি ভান্ডার নামের একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৮ ফেব্রুয়ারী) জেলা প্রশাসন রংপুর এবং বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রংপুর মহানগরীতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।  উক্ত ভ্রাম্যমান আদালতে মহানগরীর শাপলা চত্বরে অবস্থিত মেসার্স দধি মিষ্টি ভান্ডার প্রতিষ্ঠানকে বিএসটিআই থেকে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মিষ্টি পণ্য বিক্রি এবং পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য ইত্যাদি তথ্য উল্লেখ না করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৭ দিনের কারাদন্ডাদেশ প্রদান করা হয়। এর পাশাপাশি অতি সত্বর বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশ প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।  ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ দুলাল হোসেন। অভিযানে প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিএসটিআই'র পরিদর্শক (মেট্রোলজি) আলমাস মিয়া ও ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মোঃ জামিনুর রহমান

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম