ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

রংপুরে মহাসড়কে র‌্যাবের অভিযান প্রায় সাড়ে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার-২

#

২৩ নভেম্বর, ২০২৩,  1:48 PM

news image

আবুল হোসেন বাবলুঃ গভীর রাতেও যাত্রী বেশে রেহাই পেলোনা মাদক কারবারি। র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর ক্যাম্প রংপুর এর তল্লাশি অভিযানে ৭৩১০ পিস ইয়াবা উদ্ধারসহ ২ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার। গতকাল বুধবার ২২ নভেম্বর রাত সোয়া দুইটার দিকে র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন দমদমা ইসলামপুর এলাকার আরএফএল ডিপোর সামনে ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোষ্ট স্থাপন করে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে অবৈধ ৭৩১০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে  গ্রেফতার করেছে।

গ্রেফতারকতরা ঠাকুরগাঁও জেলার বালিয়াডাংগী থানার অন্তর্ভুক্ত পাড়ুয়া নেপাল বস্তি গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৪৫) এবং একই থানাধীন বেলসারা ঝুল্লিবস্তি গ্রামের মৃত বুধু মোহাম্মদ এর ছেলে আব্দুল মালেক (৪৩)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারিরা দীর্ঘদিন যাবৎ পরষ্পর যোগসাজসে চোরাই পথে মাদক ব্যবসা করে আসছে বলে স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে র‍্যাবের গোপন অনুসন্ধান চলছে। র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জনানো হয়, ধৃৃত আসামীদের বিরুদ্ধে রংপুর জেলার মিঠাপুকুর থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম