ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

রংপুরে মহান বিজয় দিবস লক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারসহ সকল স্মৃতিস্তম্ভ প্রস্তুত

#

১৫ ডিসেম্বর, ২০২৩,  9:24 PM

news image

আবুল হোসেন বাবলুঃ মহান বিজয় দিবস উদযাপনের লক্ষে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে মঞ্চ প্রস্তুত ও কেন্দ্রীয় শহীদ মিনারসহ সকল স্মৃতি স্তম্ভগুলো পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করেছেন রংপুর সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার, বঙ্গবন্ধু মুর‌্যাল, অর্জন, মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ, মাহিগঞ্জ শহীদ মিনার,পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করেছেন রংপুর সিটি কর্পোরেশনের বর্জ্য শাখা। রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের নিদের্শক্রমে রংপুর সিটি কর্পোরেশনের আর্থিক সহযোগিতায় রংপুর জেলা প্রশাসনের সহযোগিতায় প্রতিবারের ন্যায় এবারো রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে বিজয় দিবসের আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ তৈরি করা হয়েছে। সাটানো হচ্ছে ব্যানার, ফেষ্টুন ও প্লে-কার্ড। নগর ভবনসহ বিভিন্ন স্থানে করা হয়েছে আলোক সজ্জা। রংপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা জোন-১ এর ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান মিজু জানান, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের নিদের্শক্রমে আমরা আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। একাধিক পরিচ্ছন্নতা কর্মী পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত রয়েছেন। সার্বক্ষনিক তদারকিতে রয়েছে অন্যান্য জোনের কর্মকর্তাবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম