ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

রংপুরে মতি প্লাজা মার্কেটে আগুন

#

নিজস্ব প্রতিনিধি

১৭ এপ্রিল, ২০২৩,  4:39 PM

news image

রংপুর নগরীর মতি প্লাজা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ এপ্রিল) বিকাল সোয়া ৩টার দিকে নগরীর জাহাজ কোম্পানি মোড়ের মতি প্লাজা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের কর্মকর্তা শহীদুল ইসলাম।তিনি বলেন, ‌‘ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও দুটি ইউনিটকে সেখানে পাঠানো হয়েছে।’ রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি মাহফুজার রহমান বলেন, ‌ ‘কীভাবে আগুন লেগেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজে যোগ দেবে পুলিশ।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম