ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

রংপুরে বুদ্ধিজীবী দিবসে শীতার্তদের মাঝে র‍্যাব-১৩'র শীত বস্ত্র বিতরন

#

১৪ ডিসেম্বর, ২০২৩,  9:34 PM

news image

আবুল হোসেন বাবলুঃ জাতির সূর্য সন্তানদের স্মরণের দিনে শীতার্তদের মাঝে কম্বল ও শুকনো খাবার বিতরণ করেছে র‌্যাব-১৩ রংপুর। আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল মর্নেয়া ইউনিয়নের আরাজি জয়দেব আশ্রয়ন প্রকল্প এলাকার একটি মাদ্রাসা মাঠে গরীব, দুস্থ ও অসহায় শীতার্ত প্রায় ৩০০ পরিবারের মাঝে এই শীতবস্ত্র (কম্বল) এবং শুকনো খাবার বিতরণ করে র‌্যাব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ হাবিবুর রহমান। র‍্যাবের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। শীত বস্ত্র কম্বল ও শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে, র‍্যাব-১৩ অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম, (এনডি), এনইউপি, পিসিজিএম, বিএন; উপজেলা চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। র‍্যাব-১৩ অধিনায়ক আরাফাত ইসলাম বলেন, র‌্যাব-১৩ এর দায়িত্বপূর্ণ রংপুর বিভাগের আট জেলায় একযোগে প্রায় ২০০০টি পরিবারের মাঝে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণের উদ্যোগ নিয়েছি আমরা। গরিব অসহায় মানুষজন এই তীব্র শীতে অনেক কষ্ট করেন। যাতে কোন মানুষ এই শীতে কষ্ট না পায়, সে লক্ষ্যে এসব শীতার্তদের পাশে দাড়িয়ে তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই র‌্যাবের এই ক্ষুদ্র প্রয়াস। প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে র‌্যাব-১৩ সর্বদা আন্তরিক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম