ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

রংপুরে বিএসটিআই’র উদ্যোগে বিশ্ব মান দিবস পালিত হতে যাচ্ছে

#

১৩ অক্টোবর, ২০২৩,  10:23 PM

news image

আবুল হোসেন বাবলুঃ আগামীকাল ১৪ অক্টোবর ৫৪তম বিশ্ব মান দিবস। ১৯৭৪ সালে বাংলাদেশ আইএসও এর সদস্য পদ লাভের পর থেকে দেশে প্রতি বছর এ দিবসটি পালিত হয়ে আসছে। আইএসও সদস্যভুক্ত বিশ্বের ১৭৭টি দেশের সাথে একাত্ম হয়ে বাংলাদেশেও এবছর যথাযথ মর্যাদায় দেশব্যাপী বিভিন্ন কর্মসূচী উদযাপনের মাধ্যমে ৫৪তম বিশ্ব মান দিবস পালিত হতে যাচ্ছে।  এবারের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য বিষয় হলো Shared Vision for a Better World - Standards for SDGs অর্থাৎ ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে - মান’। দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, শিল্পমন্ত্রী, প্রতিমন্ত্রী ও শিল্প সচিব পৃথক পৃথক বাণী দিয়েছেন। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বিএসটিআই’র প্রধান কার্যালয়ের পাশাপাশি সকল বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে আলোচনা সভাসহ প্রচার-প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়া দিবসটি সম্পর্কে জনসাধারণের মধ্যে প্রচার/প্রচারণার জন্য রংপুর মহানগরীসহ অত্র বিভাগের সকল জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশ্ব মান দিবসের স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও পোষ্টার টাঙানো হয়েছে। রংপুরে যথাযথ মর্যাদায় দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এর উদ্যোগে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ১৪ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন রংপুর বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মনিরুজ্জামান বিপিএম বার, পিপিএম বার, রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মোঃ আকবর আলী, রংপুর মেটোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মোঃ রেজাউল ইসলাম মিলন এবং রংপুর ক্যাবের সভাপতি মোঃ আব্দুর রহমান।  অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এর উপপরিচালক ও অফিসপ্রধান মফিজ উদ্দিন আহমাদ।  এছাড়াও উক্ত অনুষ্ঠানে শিল্প ও বণিক সমিতি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প উদ্যোক্তা, প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। 


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম