ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

রংপুরে বিএনপির সমাবেশ শুরু

#

নিজস্ব প্রতিনিধি

২৯ অক্টোবর, ২০২২,  7:23 PM

news image

নির্ধারিত সময়ের আগেই রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে নগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামুর সভাপতিত্বে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়। বিএনপির সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. এ জেড জাহিদ হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ কেন্দ্রীয়, রংপুর বিভাগীয় ও জেলা এবং রংপুর নগরের নেতারা মঞ্চে উপস্থিত হয়েছেন। সমাবেশে বিএনপির স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন। গণসমাবেশে যোগ দিতে আশেপাশের জেলা ও উপজেলা থেকে হাজার হাজার নেতা-কর্মী ব্যাটারিচালিত রিকশা-ভ্যানে করে সমাবেশে যোগ দিয়েছেন। প্রায় ৭০০ রিকশা-ভ্যানের বহর নিয়ে সৈয়দপুর জেলা বিএনপির নেতা আব্দুল খালেক ও উপজেলা বিএনপির আহ্বায়ক লোকমান হাকিমের নেতৃত্বে সমাবেশে আসেন দলের সৈয়দপুর জেলা বিএনপির নেতাকর্মীরা । সৈয়দপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার গণমাধ্যমকে জানান, রংপুর পরিবহন মালিক সমিতির ডাকা দুই দিনের ধর্মঘটের কারণে বাস-ট্রাক সড়কে চলাচল না করায় বিকল্প হিসেবে এই পন্থা অবলম্বন করা হয়েছে। এদিকে, শুক্রবার ভোর থেকে চলছে পরিবহন মালিক সমিতির ডাকা বাস ধর্মঘট। ধর্মঘট চললেও বিভাগের আট জেলা বিশেষ করে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলা থেকে ট্রাক বাস ভাড়া করে এবং ট্রেনযোগে রংপুরে এসে পৌঁছেছেন হাজার হাজার নেতাকর্মী। তারা নগরীর বিভিন্ন অস্থায়ী ক্যাম্পে অবস্থান নেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম