ঢাকা ০৭ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু তামিমকে সভাপতি করে বিসিবির আহ্বায়ক কমিটি ঘোষণা শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর আদেশ অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্যখাতে আরও অবনতি হয়েছে: রিজভী ‘আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়’ সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন বুলবুল অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে: ডা. জাহেদ অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি "আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক-২০২৬ প্রদান"

রংপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদক উদ্ধার মোটরসাইকেল জব্দ গ্রেফতার ২১

#

০৭ জুলাই, ২০২৩,  6:15 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার গত ২৫ জুন, রংপুরে যোগদান করেন। যোগদান করার পর রংপুরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এছাড়াও তিনি মহানগরের সম্মানিত নাগরিকবৃন্দের সাথে মতবিনিময় কালে যে কোন মূল্যে রংপুর মহানগরীকে মাদক মুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এরই ধারাবাহিকতায় আরপিএমপি, এর নবাগত সম্মানিত পুলিশ কমিশনারের সার্বিক দিক নির্দেশনায় গত ৬ জুলাই, রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল থানা একযোগে মাদকের বিরুদ্ধে অভিযানে এক সাঁড়াশি অভিযানে নামে। প্রথম দিনের এ অভিযানে রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের শতাধিক পুলিশ অফিসার ও ফোর্স অংশ নেয়। শুক্রবার (৭ জুলাই) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আবু মারুফ হোসেন এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, গতকালের এ অভিযানে রংপুর নগরীর বিভিন্ন এলাকা থেকে মোট ২১ জন মাদক কারবারি ও সেবনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার সহ মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২ কেজি গাঁজা, ২৩০ বোতল ফেনসিডিল। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উল্লেখযোগ্য। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গতকাল থেকে শুরু হওয়া মাদক বিরোধী বিশেষ অভিযান প্রতিদিন ২৪ ঘন্টা মহানগরী এলাকায় চলমান থাকবে।

রংপুর মহানগর এলাকা মাদকমুক্ত হিসেবে রংপুর মহানগরবাসীর কাছে পরিগণিত না হওয়া পর্যন্ত এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আবু মারুফ হোসেন জানান, এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় পুলিশ কমিশনার স্যার বিশেষ অভিযানে সকল মিডিয়াকর্মী এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল নাগরিক বৃন্দের অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতা প্রত্যাশা করেন। ‘মাদকেই জীবন নাশ, মাদকেই সর্বনাশ’- মাদকের সর্বগ্রাসী বিভীষিকা থেকে যুব সমাজকে রক্ষা ও সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্থিতিশীল ও উন্নয়ন মুখী রাখার জন্য পুলিশকে তথ্য এবং সমর্থন দিয়ে এই মাদকবিরোধী বিশেষ অভিযান সফল করার আহ্বান জানিয়েছেন নবাগত পুলিশ কমিশনার মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম