ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

রংপুরে দ্বিতীয় দিনেও বন্ধ ঢাকাগামী বাস

#

নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০২২,  2:08 PM

news image

রংপুরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আজ দ্বিতীয় দিনেও রংপুর-ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। গাড়ি বন্ধ রাখার বিষয়ে চলছে শ্রমিক ইউনিয়ন ও পরিবহন মালিক সমিতির পাল্টা পাল্টি অভিযোগ। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে এনা, শ্যামলী, সৌখিন, শাহ্ ফতেহ আলী এবং নাবিল পরিবহনের বাস চলাচল করলেও হানিফ, আগমনী এসআরসহ অন্যসব বাসগুলো চলছে না। মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল থেকে কোনোরকম ঘোষণা ছাড়াই কর্মবিরতি শুরু করে শ্রমিকরা। এই দিন দুপুরে ঢাকায় বেতন ভাতার বিষয়ে বৈঠকে বসলেও কোনো রকম সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়। যার কারণে দ্বিতীয় দিনেও চলছে এই কর্মবিরতি।

এদিকে, কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখায় বিপদে পড়েছেন আগে থেকে টিকিট কেটে রাখা যাত্রীরা। এস আর পরিবহনের কাউন্টার ম্যানেজার মিঠু জানান, বাস চলাচল বন্ধ থাকলেও কাউন্টার খোলা আছে। অনেকেই টিকিটের টাকা ফিরত নিচ্ছেন, কেউ কেউ আগাম টিকিট নিচ্ছেন। তবে দুই একদিনের মধ্যেই সমস্যা কেটে যাবে বলে মনে করেন। কামারপাড়া ঢাকা বাস স্টান্ডের কয়েকজন শ্রমিক জানান, অনেক পরিবহন দাবি মেনে নিয়েছে। বেশিরভাগ পরিবহন মালিক এখনও দাবি মেনে নেয়নি। দাবি মেনে নিলে শ্রমিকরা কাজে যোগ দিবেন। রংপুর মোটর মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি এ কে চৌধুরী জানান, মঙ্গলবার দুপুরে বসা হয়েছিলো ঢাকায় কিন্তু সিদ্ধান্ত হয়নি। বুধবার  সিদ্ধান্ত হতে পারে। সিদ্ধান্ত হলে গাড়ি চলাচল স্বাভাবিক হবে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক এম এ মজিদ জানিয়েছেন, পরিবহন মালিকরা কৌশল করে পরিবহন বন্ধ করেছে। তাদের সংগঠন চায়না রোজায় পরিবহনের জন্য মানুষের কষ্ট হোক। এটি মোটর শ্রমিকদের কর্মবিরতি না।  বেতন-ভাতা বৃদ্ধি ও সড়কে পুলিশি হয়রানি বন্ধ করাসহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার থেকে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম