ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯

#

নিজস্ব প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর, ২০২২,  10:18 AM

news image

রংপুরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২৯ জন। রোববার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, প্রচণ্ড বৃষ্টির মধ্যে রাত সোয়া ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের সলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহনের একটি বাসের সঙ্গে ইসলাম পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বৃষ্টিতে ভিজে উদ্ধারকাজে যোগ দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনায় নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলে ও চারজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যান। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, এখন পর্যন্ত নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে রাত পৌনে ৩টা পর্যন্ত রংপুর মেডিকেলে ২৯ জনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম