ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয় বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস টানা দুই দফা কমার পর স্বর্ণালংকারের দামে বড় লাফ মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি মাঝরাতে কাটাবনের বহুতলভবনে আগুন, নিহত ২ মৎস্যচাষে বৈশ্বিক স্বীকৃতি, শীর্ষ পাঁচে বাংলাদেশ আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল

রংপুরে ক্লিনিকের বিল পরিশোধে ব্যর্থ হওয়ায় নবজাতক বিক্রি, গ্রেফতার-৩

#

২১ জানুয়ারি, ২০২৪,  10:46 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুরে হলিক্রিসেন্ট হসপিটল নামের একটি (বেসরকারি) ক্লিনিকে এক গৃহবধু সন্তান প্রসবের সিজারিয়ান বিল পরিশোধ করতে না পারায় ক্লিনিকের পরিচালক ওই সদ্যোজাত শিশুকে বিক্রি করে বিল পরিশোধ করে নিলেন। ঘটনাটি ঘটেছে রংপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল সংলগ্ন হলিক্রিসেন্ট হসপিটালে। এ ঘটনায় ওই হসপিটালের পরিচালকসহ ৩ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। রবিবার ২১ জানুয়ারী বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন,রংপুর জেলার কোতয়ালী থানাধীন ভুড়ারঘাট এলাকার ওয়াসিম আকরামের স্ত্রী লাবনী, গত ১৩ জানুয়ারী প্রসব বেদনা নিয়ে ভর্তি হন হলিক্রিসেন্ট হসপিটলে। সেখানে জন্মদেন  একটি ফুটফুটে পুত্র সন্তান। হসপিটালের বিল পরিশোধ করতে না পারার কারণে নবজাতক শিশুটিকে মায়ের অগোচরে হাসপাতালের পরিচালক এমএস রহমান রনি গৃহবধূর স্বামী ওয়াসিমের সহায়তায় ১৭ জানুয়ারী মাত্র চল্লিশ হাজার টাকায় রনির পূর্ব পরিচিত মোছাঃ জেরিনা আক্তার বিথী ও মোঃ রুবেল হোসেন রতন দম্পতির কাছে বিক্রি করে দেন। এ বিষয়ে লাবনী মহানগর কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দীর্ঘ অভিযান চালিয়ে ২১ জানুয়ারী রংপুর নগরীর পীরজাবাদ এলাকা হতে নবজাতক শিশু (ছেলে) কে উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা কোতোয়ালী থানাধীন  মধ্য পীরজাবাদ এলাকার সামসুল ইসলামের ছেলে রুবেল হোসেন রতন, কামারপাড়া বাবু খাঁ মহল্লার মৃত নজির উদ্দিন সরকার এর ছেলে এমএস রহমান রনি এবং রুবেল হোসেন রতনের স্ত্রী মোছাঃ জেরিনা আক্তার বিথী। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম