ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

রংপুরে আবু সাঈদের কবর জেয়ারত করলেন ড. ইউনূস

#

নিজস্ব প্রতিনিধি

১০ আগস্ট, ২০২৪,  11:42 AM

news image

কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে গুলিতে নিহত আবু সাঈদের বাড়িতে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে আবু সাঈদের বাড়িতে পৌঁছান তিনি। এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে রংপুর আসেন প্রধান উপদেষ্টা। নিহত আবু সাঈদের বাড়িতে পৌঁছে ড. ইউনূস তার কবর জিয়ারত করেন। মোনাজাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। কবর জেয়ারত শেষে প্রধান উপদেষ্টা আবু সাঈদের ঘরে যান। সেখানে তিনি আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে ড. মুহাম্মদ ইউনুস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাবেন। আবু সাঈদ যেখানে গুলিবিদ্ধ হন সেই জায়গাটিও পরিদর্শন করবেন তিনি। আবু সাঈদ রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে গ্রামের মকবুল হোসেনের ছেলে। নয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। ১৬ জুলাই দুপুর আড়াইটার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম