ঢাকা ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

রংপুরের বিড়ি শিল্পের প্রতিস্ঠাতা করিম উদ্দিন ভরসা আর নেই

#

নিজস্ব প্রতিনিধি

২৩ জুলাই, ২০২২,  9:18 PM

news image

মহানগর ও জেলা জাপার শোক প্রকাশ

ভরসা গ্রুপের প্রতিস্ঠাতা জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য, তিন তিন বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি  আলহাজ্ব করিম উদ্দিন ভরসা আর নেই। শনিবার (২৩ জুলাই) দুপুর ১২টা ১০মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বড় ছেলে সিরাজুল ইসলাম ভরসা মুক্তখবরকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আমার বাবা আলহাজ্ব মো. করিম উদ্দিন ভরসা। করিম উদ্দিন ভরসা রংপুরের কাউনিয়া উপজেলার বিড়ি শিল্প নগরী খ্যাত হারাগাছে জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে ১৯৯১ সালে জাতীয় পার্টি থেকে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে জাতীয় সংসদ নির্বাচন হন এবং পরে ১৯৯৬ ও ২০০১ সালে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন । করিম উদ্দিন ভরসা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। ২০২২ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। করিম উদ্দিন ভরসা জীবদ্দশায় রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসা, এতিমখানা স্থাপন এবং গরিব দুঃখী মানুষের কল্যাণে কাজ করে গেছেন। গত দু’বছর যাবৎ পারিবারিক বিভিন্ন জটিলতার কারনে নিখোজ ছিলেন। হঠাৎ তার মৃত্যুর সংবাদ শুনে রংপুরবাসির মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিন বারের নির্বাচিত সাবেক এই সংসদ সদস্য ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য, আলহাজ্ব করিম উদ্দিন ভরসার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি রংপুর মহানগর ও জেলার পক্ষ থেকে তাঁর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ এবং রংপুর জেলার সভাপতি আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সভাপতি এবং রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও রংপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মোঃ শাফিউল ইসলাম শাফি, কেন্দ্রীয় সদস্য ও মহানগর যূগ্ম সম্পাদক মো. লোকমান হোসেন, কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর সাংগঠনিক সম্পাদক মোঃ জাহেদুল ইসলামসহ রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের এবং মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীবৃন্দ। নেতৃবৃন্দ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম