ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রংপুরের বদরগঞ্জে ছট পূজা শেষে নদীতে গোসল করতে নেমে একব্যক্তির মৃত্যু

#

২১ নভেম্বর, ২০২৩,  4:30 AM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুরের বদরগঞ্জ উপজেলার যমুনেশ্বরী নদীতে ছট পূজা শেষে গোসল করতে নেমে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। জানা গেছে, গতকাল হিন্দু ধর্মাবলম্বী (সনাতন ধর্মের) ছট পূজা ছিলো। পূজা শেষে গোসল করতে নেমে মহাদেব সিং নামের ৪৫ বছর বয়সী একব্যক্তি পানিতে তলিয়ে যায়।তাৎক্ষণিক স্থানীয় লোকজন জাল দিয়ে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে মহাদেব এর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। সোমবার ২০ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের বদরগঞ্জ উপজেলাধীন যমুনেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে। বিষয়েটি নিশ্চিত করেছেন, রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার আতাউর রহমান। মহাদেব শিং রংপুরের বদরগঞ্জ উপজেলার বালুয়াভাটা এলাকার খোকা শিং এর ছেলে বলে জানা গেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম