ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

রংপুরের পীরগঞ্জে বাসচাপায় নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১১ এপ্রিল, ২০২৩,  2:57 PM

news image

রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ভ্যানের দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন ভ্যানচালক ও একজন যাত্রী রয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ১২ টার দিকে পীরগঞ্জ উপজেলার জামতালা ফায়ার সার্ভিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাবনা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি যাত্রীবাহী বাস উল্লেখিত স্থানে অটোভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানচালক পীরগঞ্জের মাহদিপুর এলাকার মোসলেম উদ্দিনের পুত্র মোকলেছার রহমান এবং একই উপজেলার কিশোরগাড়ি এলাকার আলম মিয়ার পুত্র রেজওয়ান নিহত হন।  ভ্যানে অপর এক মহিলা যাত্রী গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে থানার ওসি সোলায়মান শেঠ দুইজনের নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বাসটি জব্দ করা হয়েছে। চালককে খোঁজা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম