ঢাকা ৩০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে সড়কের পাশের ময়লার স্তূপ থেকে যুবকের মরদেহ উদ্ধার কুড়িগ্রামে সব নদ-নদীর পানি বাড়ছে, দুধকুমারের পানি বিপৎসীমার ওপরে এবার ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে 'দুর্নীতি প্রতিরোধ কমিটি' সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী বিরোধী দলের এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা ভেনেজুয়েলার পাশে নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর হত্যার ১৭ বছর পর রায়, দুই আসামির যাবজ্জীবন প্রাথমিকে মাঠ নিশ্চিতের নির্দেশ, ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক

রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপি নেতাকর্মীদের ঢল

#

নিজস্ব প্রতিনিধি

২৯ অক্টোবর, ২০২২,  10:14 AM

news image

শনিবার (২৯ অক্টোবর) সকাল থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয় সমাবেশ স্থল। অন্যদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। নগরীর বিভিন্ন মোড়ে তাদেরকে টহল দিতে দেখা গেছে। এদিকে জেলা মোটর মালিক সমিতির ডাকা ধর্মঘটের কারণে দুই দিন আগে থেকেই বিএনপির বিভাগীয় গণ সমাবেশে অংশ নিতে রংপুরে আসেন নেতা-কর্মীরা। আবাসিক হোটেলগুলোতে জায়গা না হওয়ায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সমাবেশস্থলে নির্ঘুম রাত কাটান তারা। জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, ধর্মঘট চললেও বিভাগের আট জেলার বিভিন্ন উপজেলা থেকে ট্রাক, মিনি বাস, মোটরসাইকেল এবং ট্রেনযোগে রংপুরে এসে পৌঁছেছেন নেতাকর্মীরা। বিএনপির নেতারা জানান, কর্মীদের আগমনে আগের রাতেই সমাবেশস্থল পূর্ণ হয়েছে কানায় কানায়। তাদের জন্য নগরীর ২০টি স্কুল মাঠে অস্থায়ী প্যান্ডেল তৈরি করা হয়েছে বলেও জানান তারা। কেন্দ্রীয় নেতারা বলছেন, বিএনপির সমাবেশেকে বাধাগ্রস্ত করতেই ধর্মঘটের ডাক দিয়েছে সরকার। তাতে কোনো লাভ হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। এদিকে একদিন আগেই রংপুরে এসেছেন বিএনপির বিভাগীয় গণসমাবেশের প্রধান অতিথি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম