ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

যৌবন ধরে রাখতে যে ইনজেকশন নিলেন রোনালদো

#

স্পোর্টস ডেস্ক

১৯ জুলাই, ২০২২,  9:56 PM

news image

বয়সের কাঁটা এরই মধ্যে ছুঁয়ে ফেলেছে ৩৭-র ঘর। তবু ক্রিশ্চিয়ানো রোনালদোর শরীরে নেই বয়সের কোনো ছাপ। এখনও তাগড়া জোয়ানের মতোই পেটানো শরীর পর্তুগিজ সুপারস্টারের। তবে এর পেছনে রয়েছে বিশেষ এক ইনজেকশনের প্রভাব। নিজের যৌবন ধরে রাখতে মুখের পাশাপাশি যৌনাঙ্গেও বোটক্স নামের বিশেষ এক ইনজেকশন ব্যবহার করেন রোনালদো। স্থানীয় পত্রিকা লা রাজনের বরাত দিয়ে এ খবর জানাচ্ছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা। শারীরিক গড়ন ধরে রাখতে নিয়মিতই কঠোর ব্যায়ামের পাশাপাশি নির্দিষ্ট খাদ্যাভ্যাসও অনুসরণ করেন রোনালদো। এর সঙ্গে নতুন রুটিন হিসেবেই যোগ হয়েছে বোটক্স ইনজেকশনের ব্যবহার। মুখে এরই মধ্যে বেশ কয়েকবার বোটক্স ইনজেকশন ব্যবহার করেছেন রোনালদো। তবে এবার মার্কার প্রতিবেদনে জানা গেলো, যৌনাঙ্গেও এই ইনজেকশন ব্যবহার করেছেন পর্তুগিজ সুপারস্টার। যা কি না যৌনাঙ্গের পুরুত্ব বৃদ্ধিতে সহায়তা করে। বোটক্স ইনজেকশনের বিশেষত্ব হলো, এটি ব্যবহার করলে যৌনাঙ্গের পুরুত্ব এক থেকে তিন সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে। যা প্রায় দুই বছর স্থায়ী হয়। সাধারণত পেশাদার পর্নো তারকারা এটি ব্যবহার করে থাকেন। যা এবার রোনালদোও ব্যবহার করলেন। সূত্র: মার্কা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম