ঢাকা ০২ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

যৌতুকের জন্য স্ত্রী হত্যা, স্বামী আটক

#

নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট, ২০২২,  3:44 PM

news image

যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী খালেদ মিয়া (৪৫ )নামের এক ব্যক্তি'কে আটক করেছে পুলিশ। সোমবার সকালে সাভার পৌর এলাকার কাজী মোকমাপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম মণি বেগম (৩৪)। তিনি চার সন্তানের জননী। নিহতের পরিবার জানায়,গত কয়েকদিন ধরে মণি’র বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা আনার জন্য চাপ দিচ্ছিলেন স্বামী খালেদ মিয়া। পরে মণি টাকা আনতে অস্বীকার করলে আজ সকালে নিজ বাড়িতে স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করে স্বামী খালেদ মিয়া।

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্বামী উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে জানতে সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ কাজী মাইনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, নিহত নারীর স্বামী'কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে স্বামীকে আটক করা হয়েছে । এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম