ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

যে রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি বেশি

#

০৫ অক্টোবর, ২০২৩,  12:10 PM

news image

কম বয়সী ব্যক্তিদের মধ্যে অন্যান্য ব্লাড গ্রুপের তুলনায় টাইপ ‘এ’ রক্তের গ্রুপের মানুষদের স্ট্রোকের ঝুঁকি বেশি। এর পরেই ঝুঁকিতে আছেন ‘বি’ গ্রুপ রক্তধারীরা। তবে যাদের রক্তের গ্রুপ ‘ও’, তাদের অন্যদের তুলনায় প্রাথমিক স্ট্রোকের ঝুঁকি ১২শতাংশ কম। আমেরিকার ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের স্কুল অব মেডিসিনের (ইউএমএসওএম) গবেষকরা পিয়ার রিভিউ মেডিক্যাল জার্নাল নিউরোলজিতে প্রকাশিত একটি গবেষণাপত্রে এমনটাই বলা হয়েছে। রক্তনালি দিয়ে যখন রক্ত মস্তিষ্কের সব জায়গায় সমান ভাবে পড়ে না, তখনই স্ট্রোক হওয়ার আশঙ্কা বাড়ে। এমনটা হয়, যখন রক্তনালি ফেটে গিয়ে রক্তপাত হয় কিংবা মস্তিষ্কে রক্ত সরবরাহকারী সূক্ষ্ম রক্তনালিতে রক্ত জমাট বেঁধে যায়। মস্তিষ্কের কোন স্থানে স্ট্রোক হয়েছে এবং রোগীকে কত ক্ষণ পর চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে- এই সব বিষয়ের ওপর রোগীর শরীরে স্ট্রোকের কতটা প্রভাব পড়বে, তা নির্ভর করে। গবেষক স্টিভেন জে কিটনার জানাচ্ছেন, অল্পবয়সি ছেলেমেয়েরা ইদানীং অনেক বেশি হারে স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। এ জন্য বেশির ভাগেরই মৃত্যু হচ্ছে। যারা সেই ধাক্কা সামলে উঠছেন, তাদের মধ্যে অনেকের শারীরিক দক্ষতা আগের তুলনায় কমে যাচ্ছে। শরীরে জড়তা আসছে। অথচ কম বয়সে কেন স্ট্রোকের ঝুঁকি বাড়ছে, তা নিয়ে খুব বেশি গবেষণা করা হয়নি। তিনি আরও জানান, ৬০ বছরের নীচে লোকেদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি কেন বাড়ছে, তা নিয়েই গবেষণা করা হয়েছে। ‘এ’ ব্লাড গ্রুপের ব্যক্তিদের মধ্যে এই ঝুঁকি বাড়ছে কেন, সে বিষয় এখনও কোনও তথ্য পাননি তারা। এই নিয়ে আরও গবেষণা চালানো হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম