ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১ সেঞ্চুরির আনন্দের পরই দুঃসংবাদ গ্রেভসের কানাডার উত্তরাঞ্চলের নিরাপত্তা নিয়ে সতর্ক করলেন পররাষ্ট্রমন্ত্রী এআই নিয়ন্ত্রণ নিয়ে বড় চুক্তির ঘোষণা ট্রাম্পের মা-বাবার খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল শিশুর

যে দামে বিক্রি হলো বিশ্বের সবচেয়ে দামি গাড়ি

#

আইটি ডেস্ক

২১ মে, ২০২২,  4:31 PM

news image

মার্সিডিজ বেঞ্জের একটি গাড়ি ১৪২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। নিকট অতীতে বিশ্বে সবচেয়ে বেশি দামি বিক্রি হওয়া গাড়ির রেকর্ড ভেঙে দিয়েছে এটি। জার্মান গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি এ দাবি করেছে। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ১৯৫৫ মার্সিডিজ বেঞ্জ ৩০০ এসএলআর কুপটি একটি জার্মান অটোমেকারের সংগ্রহে ছিল। সম্প্রতি ১৪২ মিলিয়ন ডলারে সেটি কেনেন এক ব্যক্তি। এ গাড়ি বিক্রি থেকে পাওয়া অর্থ দিয়ে মার্সিডিজ বেঞ্জ ফান্ড গঠন করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সেখান থেকে বিশ্বব্যাপী স্কলারশিপ দেয়া হবে। স্টুটগার্টে মার্সিডিজ বেঞ্জের জাদুঘরে গত ৫ মে ৩০০ এসএলআর কুপের নিলাম প্রক্রিয়া শেষ হয়। এতে সুইস, ইতালিয়ান, ইংলিশ, মার্কিন ক্রেতারা ছিলেন। এর সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন মার্সিডিজ বেঞ্জের চেয়ারম্যান ওলা কাল্লেনিয়াস। এক বিবৃতিতে তিনি বলেন, ‘মাত্র একটি কাজের মধ্য দিয়ে মার্সিডিজ ব্র্যান্ডের ক্ষমতা প্রদর্শন করতে চেয়েছিলাম আমরা।’এর আগে সর্বোচ্চ দামে বিক্রীত গাড়ি ছিল ১৯৬৩ ফেরারি ২৫০ জিটিও। ২০১৮ সালে ৭০ মিলিয়ন ডলারে সেটি বিক্রি হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম