ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

যে খাবারগুলো দ্বিতীয়বার গরম করে খেলে হতে পারে বিপদ

#

লাইফস্টাইল ডেস্ক

১১ জুন, ২০২৩,  1:00 PM

news image

আমাদের প্রতিদিনের তালিকাতে এমন কিছু খাবার আছে যেগুলো আমরা দ্বিতীয়বার গরম করে খাই। বেশিরভাগ সময়-ই দেখা যায় অনেকেই সকালে রান্না করে সেই খাবার আবার রাতে খান। তার জন্য রাতের বেলা শুধু সেই খাবারটি গরম করে নেন। কিন্তু এই অভ্যাসই ডেকে আনতে পারে বিপদ। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে সেই খাবারগুলো কথা, যেগুলো দ্বিতীয়বার গরম করে না খাওয়াই ভালো।

শাক: কোনো ধরনের শাকই দ্বিতীয়বার গরম করা উচিত নয়। এতে থাকা নাইট্রেট থেকে নাইট্রোস্যামাইন নামের যৌগ তৈরি হয় এর ফলে। এটি শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে। তাছাড়া শাকের পুষ্টিগুণও নষ্ট হয়ে যেতে পারে এতে।

ভাত: অনেকেই সকালে ভাত রেঁধে, রাতে তা গরম করে খান। কিন্তু এটি মোটেই ঠিক কাজ নয়। কারণ ভাত ঠান্ডা হয়ে গেলে, তাতে নানা রকম জীবাণু বাড়ে। সেটি আবার গরম করলে সেই সব জীবাণু যায় না। তাতে পেটের সমস্যা বাড়ে।

আলু: প্রায় সবার বাড়িতেই রান্নায় আলু ব্যবহার করা হয়। একবার রান্না করে রেখে দেয়ার পরে সেটি আবার গরম করলেই বিপদ। আলুর তরকারি রান্না করে তা রেখে দিলে তাতে এক ধরনের ব্যাকটেরিয়া জন্মায়। দ্বিতীয়বার গরম করলেও সেগুলো যায় না। উল্টো তাদের ক্ষমতা বাড়তে পারে। আর বারবার গরম করলে আলুর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়।

মুরগির মাংস: এটিও রান্না করে অনেকে রেখে দেন। একদম ভুল কাজ এটি। এটি বারবার গরম করলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তাছাড়া এটি থেকেও পেটের সমস্যা হতে পারে।

ডিম: ডিম দিয়ে বানানো যে কোনো পদ দ্বিতীয়বার গরম করে খাওয়া উচিত নয়। কারণ এতে ডিমের বহু পুষ্টিগুণ নষ্ট হয়। তার পাশাপাশি এতে ক্ষতিকারক রাসায়নিক তৈরি হয়। এমনকি সিদ্ধ ডিমও দ্বিতীয়বার গরম করবেন না। তাতে মারাত্মক ক্ষতি হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম